• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
  • [gtranslate]

নওগাঁয় ৬৩ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নওগাঁ প্রতিবেদকঃ / ১৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

নওগাঁর ধামইরহাটে ৬৩ বোতল ফেনসিডিল সহ চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ রাফি কে গ্রেফতার করেছে র‌্যাব-৫। সোমবার (৯ ডিসেম্বর) দুপুর ১ টায় গোপন সন্ধানের ভিত্তিতে উপজেলার পোড়ানগর এলাকায় অভিযান চালিয়ে তার ব্যবহৃত মোটরসাইকেলের তেলের ট্যাংকে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ফেনসিডিল উদ্ধার সহ তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ধৃত রাফি নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার বাসুদেবপুর গ্রামের মোঃ মোস্তাফিজুর রহমানের ছেলে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে প্রেস ব্রিফিং এর মাধ্যমে এসব তথ্য জানানো হয়। র‌্যাব জানায়,রাফি দীর্ঘদিন ধরে নওগাঁর সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদক সংগ্রহ করে বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে নওগাঁসহ বিভিন্ন এলাকায় মাদক সরবরাহের অভিযোগ রয়েছে। সে মাদক কারবারি একটি সক্রিয় সিন্ডিকেটের গুরুত্বপূর্ণ সদস্য। সিন্ডিকেটের অন্য সদস্যদের ধরতে র‌্যাবের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

পরবর্তী রাফির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী ধামইরহাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ