• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
  • [gtranslate]

তাহেরপুরে বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

নাজিম হাসান, নিজস্ব প্রতিবেদক// / ২৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

রাজশাহীতে বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগে সোহান (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) রাত দেড়টার দিকে বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার ২নং ওয়ার্ড চৌকিরপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সোহানের বাবার নাম স্বপন। তার বাড়ি গোয়ালকান্দির রামরামার মোল্লাপাড়া গ্রামেতে। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভুক্তভোগী তরুণী ও সোহান তাহেরপুর কলেজের দ্বাদশ শ্রেণিতে পড়ার সময় থেকেই বিয়ের প্রলোভনে তাদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক গড়ে ওঠে। গত ১৭ আগস্ট সকাল ১০টার দিকে নিজ বাড়িতে আবারও শারীরিক সম্পর্ক স্থাপনের পর তরুণী বিয়ের কথা তুললে সোহান বিয়ে করতে অস্বীকার করে এবং তাকে বাড়ি থেকে বের করে দেয়। পরে ভুক্তভোগী তরুণীর মা বাদী হয়ে সোহানকে প্রধান আসামি করে বাগমারা থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিএসসি, রাজশাহীর একটি অভিযানিক দল অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে। এবং আসামি সোহানকে বাগমারা থানায় সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ