• শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
  • [gtranslate]

তানোরে মদিনা কোল্ড ষ্টোরে সংরক্ষনের উদ্বোধন করা হয়েছে

আশরাফুল আলম , তানোর থেকে : / ২৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩

রাজশাহীর তানোর পৌর এলাকার কালীগঞ্জের মদিনা কোল্ড ষ্টোরের আলু সংরক্ষনের উদ্বোধন করা হয়েছে।

বুধবার বিকালে কোল্ড ষ্টোর চত্বরে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মদিনা কোল্ড ষ্টোরের এমডি হাসান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর পৌর সভার মেয়র ইমরুল হক।

অনুষ্ঠিত আলোচনা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর পৌর সভার প্যানেল মেয়র আরব আলী।

তানোর পৌর সভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মোস্তাফিজুর রহমান বাবু, মদিনা কোল্ড ষ্টোরের ম্যানেজার খালেকুজ্জামান মুকুল।

দোয়া পরিচালনা করেন মাসিন্দা মসজিদের ইমাম মাওলানা সাহাদাত হোনেন। এসময় এলাকার আলু চাষীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ