• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
  • [gtranslate]

তানোরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

আশরাফুল আলম, তানোর থেকেঃ / ৩৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩

রাজশাহীর তানোরে পুকুরের পানিতে ডুবে আরাফাত হোসেন শিহাব (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি ঘটেছে সোমবার সকালে উপজেলার গাগরন্দ গ্রামে। মৃত শিহাব সুমন মন্ডলের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত আরাফাত হোসেন শিহাব বেলা ১১টার দিকে বাড়ির পাশে থাকা পুকুর পাড়ে খেলা করার সময় সবার অগোচরে পুকুরে পড়ে যান। এসময় বাড়ির লোকজন শিশু আরাফাত হোসেন শিহাবকে দেখতে না পেয়ে খুঁজাখুঁজি শুরু করেন। বাড়ির আসেপাশে অনেক খুঁজাখুঁজি করে শিহাবকে না পেয়ে গ্রামবাসী পুকুরে নেমে খোজাখুজি করতে লাগেন।
এসময় পুকুর থেকে শিশু শিহাবকে উদ্ধার করে গ্রামবাসী তানোর মেডিকেলে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক আরাফাত হোসেন শিহাবকে মৃত ঘোষণা করেন।
তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম জানান, নিহত শিশুর পরিবার থেকে কেউ কোন অভিযোগ না করায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
পানিতে ডুবে শিশুর এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ