• শনিবার, ০২ মে ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
  • [gtranslate]

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

দেশের আওয়াজ ডেস্কঃ / ২৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

বিশ্বব্যাপী দূষিত বাতাসের শহরগুলোর মধ্যে প্রায় প্রতিদিনই প্রথমদিকে জায়গা করে নিচ্ছে ঢাকা, যার ব্যতিক্রম ঘটেনি আজও। ১৮২ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে শহরটি। বায়ুর মান বিচারে এ মাত্রাকে ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়।

মঙ্গলবার (১১ মার্চ) সকাল ৯টা ৫২ মিনিটে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে।

এ সময়ে ২৬০ স্কোর নিয়ে বায়ুদূষণের শীর্ষে উঠে এসেছে ভারতের দিল্লি।

এ ছাড়া দ্বিতীয় অবস্থানে রয়েছে চীনের বেইজিং (২২৫)। ১৮৩ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু।

সাধারণত একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ