• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
  • [gtranslate]

জয়পুরহাটে গাঁজার গাছসহ মাদক কারবারি আলিম গ্রেপ্তার

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

জয়পুরহাটের ফানাইকুশলিয়া ঘোনাপাড়া থেকে ১.১ কেজি ওজনের ২টি গাঁজা গাছসহ মাদক কারবারী আলিমকে গ্রেফতার করেছে র‍্যাব-৫।

গ্রেফতারকৃত আলিম আকন্দ (৬০), জয়পুরহাট জেলার সদর থানাধীন ফানাইকুশলিয়া ঘোনাপাড়া এলাকার মৃত দাইমুল্লাহর ছেলে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে ‌র‍্যাব জানান, গত কয়েকদিন ধরে র‍্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল উক্ত ব্যক্তির গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে গোপন সংবাদের ভিত্তিতে ফানাইকুশলিয়া ঘোনাপাড়া এলাকা থেকে গতকাল রাতে ‌র‍্যাবের একটি আভিযানিক দল মাদক ক্রয়-বিক্রয়ের সময় তাকে আটক করে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে তার বসত বাড়ি তল্লাশি করে বাড়ির আঙ্গিনা থেকে অবৈধ মাদকদ্রব্য ১.১ কেজি ওজনের ২ গাঁজা গাছ উদ্ধার করে।

আলিম একজন চিহ্নিত মাদক কারবারী। সে নিজ বসত বাড়িতে গাঁজা চাষ করে জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী জয়পুরহাট সদর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ