• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]

চুয়াডাঙ্গায় তাপমাত্রার পারদ ছু‌লো ৪০ ডিগ্রী সেল‌সিয়া‌সে

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ২৪ মে, ২০২৪

বাতাসের আর্দ্রতা ছিল ৪২ শতাংশ। তাপমাত্রার সা‌থে ভ্যাপসা গরম বাড়ায় জনজীব‌নে অস্ব‌স্থি নে‌মে এ‌সে‌ছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অ‌ফিস সূ‌ত্রে জানা যায়, টানা ১৯ দিন (০৬ মে থে‌কে ২৩ মে পর্যন্ত) চুয়াডাঙ্গার তাপমাত্রা ৩৪ থে‌কে ৩৯ ডিগ্রীর ম‌ধ্যে উঠা নামা কর‌ছি‌ল।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্য‌বেক্ষণাগা‌রের জৈষ্ঠ পর্য‌বেক্ষক রা‌কিবুল হাসান জানান, গত ৬ মে থে‌কে ২৩ মে পর্যন্ত ৩৪ ডিগ্রী থে‌কে ৩৯ দশ‌মিক ৫ ডিগ্রী সেল‌সিয়াস ম‌ধ্যে উঠানামা কর‌ছিল। সবশেষ আজ শুক্রবার (২৪ মে) দুপুর ৩ টায় চুয়াডাঙ্গার স‌র্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হ‌য়ে‌ছে ৪০ দশ‌মিক ০ (শূণ্য) ডিগ্রী সেল‌সিয়াস। এসময় ব‌াতা‌সের আদ্রতা ছি‌লো ৪৬ শতাংশ।

তি‌নি আরও জানান, বাতা‌সে জলীয় বাষ্পর প‌রিমাণ বেশী থাকায় ভ্যাপসা গর‌মে জনজীব‌নে অস্ব‌স্থি লাগ‌ছে।

চলতি গ্রীষ্ম মৌসুমের শুরু থেকে অ‌ধিকাংশ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়ে আসছে এই জেলায়। চল‌তি মৌসুমে গত ৩০ এপ্রিল মঙ্গলবার দুপুর ৩ টায় চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ