• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
  • [gtranslate]

চারঘাটে ২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক / ১৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ২ মার্চ, ২০২৫

রাজশাহীতে ডিএনসি রাজশাহী গোয়েন্দা টিমের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

(২ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিচালক জিল্লুর রহমান।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন: রাজশাহী জেলার চারঘাট থানার মাড়িয়া মসজিদপাড়া শলুয়া এলাকার আমিনুল হক এর ছেলে কামরুল হাসান (৩৮)।

বিজ্ঞপ্তিতে আরও জানান, রবিবার (২ মার্চ) বিকেল সাড়ে ৪ টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিচালক জিল্লুর রহমানের নেতৃত্বে রাজশাহীর চারঘাট মাড়িয়া মসজিদপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।

এসময় ওই এলাকার মাদক ব্যবসায়ী কামরুলের বাড়িতে তল্লাশী করে ২০ কেজি গাঁজাসহ তাকে হাতে নাতে গ্রেফতার করে। কামরুল তালিকাভূক্ত একাধিক মাদক মামলায় অভিযুক্ত মাদক ব্যবসায়ী।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ