• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
  • [gtranslate]

চারঘাটে ফেনসিডিলসহ ১ মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক / ২০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫

রাজশাহীর চারঘাটে অভিযান পরিচালনা করে ৪৮ বোতল ফেন্সিডিলসহ ১ মাদক কারবারিকে আটক করেছে জেলা ডিবি পুলিশ ।
সোমবার (৬ জানুয়ারি) বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: রফিকুল আলম।

সংবাদ বিজ্ঞপ্তি সুত্রে জানা যায়, রাজশাহী জেলার ডিবি পুলিশ রোববার রাত ১০ টার সময় চারঘাট উপজেলার পিরোজপুর গ্রাম থেকে তাকে আটক করে। গ্রেপ্তারকৃত মাদক কারবারির নাম মো. মাসুদ রানা (২৮)। সে রাজশাহী জেলার চারঘাট উপজেলার পিরোজপুর গ্রামের মো: মান্নাফ আলীর ছেলে।

বিজ্ঞপ্তিতে আরো জানান, রাজশাহী জেলার ডিবির এসআই দাউদ উজ জামান আকাশের নেতৃত্বে একটি টিম রোববার রাতে চারঘাট কাকড়ামারি বাজারে ডিউটি করছিল। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, চারঘাট পিরোজপুর গ্রামের জনৈক মো: কাওসার (৪৫) এর আম বাগানের সামনে পাকা রাস্তার সম্মুখে একজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার ডিবি পুলিশের এসআই দাউদ উজ জামান আকাশ ফোর্সসহ অভিযান চালিয়ে মাসুদ রানাকে ৪৮ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিলসহ গ্রেপ্তার করে। ওই সময় চারঘাটের মাদক কারবারি মো: সামাদ ও মো: রান্টু আলী নামের দুই ব্যক্তি পালিয়ে যায়।

এ বিষয়ে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন একটি মামলা হয়েছে। পলাতক আসামিদেরকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ