• রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
  • [gtranslate]

চাকরি করা হলোনা শাহাবুলের

নিজস্ব প্রতিবেদক / ২০১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ১৮ জুন, ২০২৩

চাকরি করা হলোনা শাহাবুলের। বজ্রপাতে নিহত হয়েছেন শাহাবুল (৩৫) নামের এক যুবক। ঘটনাটি ঘটেছে আজ রোববার বিকেলে হেতম খাঁ এলাকার রাতের মায়া ছাত্রাবাসে। এ ছাত্রাবাসের মালিক হলেন সুলতানাবাদ এলাকার মৃত: মশিউর রহমানের পুত্র আমিন। প্রাথমিকভাবে শাহাবুলের বাড়ি মোহনপুর উপজেলায় বলে জানা গেছে।

শাহাবুলের রুমমেট ও মেসমেটদের বরাত দিয়ে আমিন বলেন, বিকেলে বৃষ্টি শুরু হলে শাহাবুল দ্বোতালা মেসের ছাদে বৃষ্টির পানিতে গোসল করতে উঠে। এরপর বজ্রপাত হলে সে চিৎকার দিয়ে উঠে। তার চিৎকার শুনে মেসের ছাত্ররা দৌড়ে এসে শাহাবুলকে পড়ে থাকতে দেখে। এসময় খবর দিলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের একটি দল শাহাবুলকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন এবং বজ্রপাতে মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানান।

আমিন আরো বলেন, শাহাবুল রাজশাহী কলেজ থেকে মাষ্টাস পাশ করে চাকরির জন্য অপেক্ষা করছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ