• বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:১১ অপরাহ্ন
  • [gtranslate]

চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি ১০০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক// / ১২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা এলাকায় নিজ বসতবাড়ি থেকে প্রায় তিন কোটি টাকার মূল্যের ৩ কেজি ১০০ গ্রাম হেরোইনসহ চিহ্নিত মাদক কারবারি এবরান আলীকে আটক করেছে র‍্যাব-৫।

আটক ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের মালবাগডাঙ্গা সোনাপট্টি গ্রামের মো. মাহাতাব উদ্দিনের ছেলে।

র‍্যাব-৫ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৬ জানুয়ারি) গভীর রাতে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের মালবাগডাঙ্গা সোনাপট্টি গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় এবরান আলীকে (৫৫) আটক করা হয়।

অভিযানকালে তার হেফাজত থেকে ৩০টি স্বচ্ছ পলিথিন প্যাকেটে সংরক্ষিত মোট ৩ কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য তিন কোটি ১০ লাখ টাকা। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আটক আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব আরও জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ