• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
  • [gtranslate]

চাঁপাইনবাবগঞ্জে ১০ কোটি টাকার হেরোইনসহ বাবা ছেলে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক// / ২৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জে চর বাগডাঙ্গা ইউনিয়ন থেকে ভারত থেকে আসা ১০ কেজি হেরোইনসহ বাবা ছেলেকে গ্রেফতার করেছে র‌্যাব ৫ সদস্যরা। আজ বৃহস্পতিবার ভোর রাতে অভিযান চালিয়ে এই বিপুল পরিমান হেরোইন উদ্ধার করে র‌্যাব। জব্দকৃত হেরোইনের মূল্য প্রায় ১০ কোটি টাকা বলে জানিয়েছে র‌্যাব।

গ্রেফতারকৃতরা হলেন, শরিফুল ইসলাম ধুলু মিয়া ও তার ছেলে মোমিনুল ইসলাম। গ্রেফতারকৃতরা চাপাইনবাবগঞ্জ সদর জাইরা মোরল এলাকার বাসিন্দা।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহী র‌্যাব -৫ এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন র‌্যাব মোল্লাপাড়া ক্যাম্পের সিও লে: কর্ণেল রিয়াজ শাহরিয়ার জানান, বৃহস্পতিবার ভোরে হেরোইনের একটি বড় চালান রুস্তম আলী নামের এক ব্যক্তির মাধ্যমে গ্রেফতার ধুলু মিয়ার কাছে এসে পৌছাঁয়।

এমন গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে অভিযান পরিচালনা করা হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ধুলু মিয়া বাড়ি থেকে পালিয়ে যায়। পরবর্তীতে তার ছেলে মমিনুলকে হেরোইনের চালান সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানায় বাড়ীর পেছনের বাঁশ বাগানের মাটির গর্তে পুতে রাখা প্লাষ্টিকের ড্রামে হেরোইন লুকিয়ে রাখা আছে। পরে র‌্যাব সেখান থেকে হেরোইনগুলো জব্দ করে এবং মমিনুলের তথ্যের ভিত্তিতে বাড়ির পাশের নদীর পাড় থেকে ধুলু মিয়াকে গ্রেপ্তার করে । বাবা ছেলে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত বলে দাবি করেছে র‌্যাব।

এঘটনায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। লে: কর্ণেল রিয়াজ শাহরিয়ার আরো বলেন, ২০২৩ সালে মোট ৮৩ কেজি হেরোইন জব্দ করা হয়েছে। তার মধ্যে এই চালান ছিলো সবচেয়ে বড়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ