• সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]

চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে ৭ মামলার পলাতক আসামী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদকঃ / ১৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ১৬ জুলাই, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার আলামপুর তেতুলতলা এলাকা থেকে সাজাপ্রাপ্ত এবং মাদক মামলায় ওয়ারেন্টভূক্ত সর্বমোট ৭টি মামলার পলাতক ০১জন আসামীকে গ্রেফতার করে র‍্যাব-৫।

গ্রেফতার কৃত আসামি হলেন রাজশাহী জেলার কাটাখালী উপজেলার রুপসীডাঙ্গা গ্রামের মোঃ জিবরাইলের ছেলে মোঃ আব্দুল মতিন (৩২)।

র‍্যাব-৫ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের র‍্যাব-৫ এর একটি অপারেশন দল শনিবার (১৫ জুলাই) রাত সোয়া ১২টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার আলামপুর তেতুলতলা এলাকা হতে রাজপাড়া থানার মামলা নং ২৮, তারিখ ১০/৭/১৭, ধারা দন্ডবিধি ২২৪, রাজশাহী জেলার সদর থানার মামলা নং ২১/০৫, জিআর নং ১৯৯/২৬, তারিখ ০২/০৮/২০২২, রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মামলা নং ১৭, তারিখ ১০/০৪/১৭, ধারা ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি(২) মোতাবেক ০১টিতে সাজাপ্রাপ্ত, ০২টি মাদক মামলার ওয়ারেন্ট সহ মোট ০৭টি মামলার পলাতক আসামী মোঃ আব্দুল মতিন (৩২), পিতা-মোঃ জিবরাইল, সাং-রুপসীডাঙ্গা, থানা-কাটাখালী, জেলা-রাজশাহীকে গ্রেফতার করেছে।
আটককৃত আসামীকে রাজশাহী জেলার কাটাখালী থানায় হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ