• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
  • [gtranslate]

চাঁপাইনবাবগঞ্জে মাদক হেরোইন মামলায় যাবজ্জীবন কারাদন্ড

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদকঃ / ১৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ৩ মে, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় মফিজ আলী নামে একজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরোও ২ বছরের কারাদন্ড প্রদান করেন।বৃহস্পতিবার বৈকালে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র দায়রা জজ মোহাঃ আদীব আলী আসামীর উপস্থিতে এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত মফিজ শিবগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামের মৃত ফজলুর ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম জানান, ২০২১ সালের ২৯ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে রাতে শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের ঝিল্লি পাড়া এলাকায় অভিযান চালায় র‌্যাব। অভিযানে র‌্যবের উপস্থিত টের পেয়ে পালানোর সময় ১ কেজি ৮৩৫ গ্রাম হেরোইনসহ মফিজ আলীকে করা হয়। এ ঘটনায় পরদিন ৩০ নভেম্বর র‌্যাবের জেসিও এ কে এম রবিউল ইসলাম বাদি হয়ে শিবগঞ্জ থানার মামলা করেন।মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ মেসবাহুল হক তদন্ত শেষে ২০২২ সালের ৩১ জানুয়ারি মফিজকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।মামলার দীর্ঘ শুনানী ও সাক্ষগ্রহণ শেষে আদালতের বিচারক এই দন্ডাদেশ প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ