• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
  • [gtranslate]

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদকঃ / ১৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শিবতলা মোড়ে ট্রাক অটোর সঙ্গে সংঘর্ষে অটো চালক নিহত। এ ঘটনায় আহত একজন আহত হয়েছেন।

বৃস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে শিবতলা মোড় এলাকায় এ দুর্ঘনা ঘটেছে।

নিহত ব্যক্তি হলো- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের নরেন্দ্রপুর গ্রামের ববি মাওলানার ছেলে রবিউল ইসলাম (১৭)।

আহত ব্যক্তি হলেন একই গ্রামের বাবর আলী ছেলে সেলিম রেজা (১৯)।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, অটোগাড়িতে শহরের দিকে যাওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক যার নং বগুড়া-ট ১১-০৫১৫ পিছন থেকে ধাক্কা দিলে অটোগাড়ির চালক রবিউল ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। অটো গাড়ির যাত্রী সেলিম আহত হয়। আহত সেলিম রেজা বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে। এ ঘটনায় ট্রাক ও ট্রাকের চালক গাফফার আলীকে পুলিশ আটক করতে সক্ষম হয়। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ