• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
  • [gtranslate]

চাঁপাইনবাবগঞ্জে কিশোর গ্যাং লিডারসহ ৪ সদস্য আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদকঃ / ২৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে কিশোর গ্যাং লিডার সহ ৪সদস্য কে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব ৫)ক্যাম্পের সদস্যরা।

শুক্রবার (১২ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের হরিনগর গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের পিয়ারাপুর গ্রামের পিতা মো:আবুল কাশেম ও মাতা মুনিরা বেগমের ছেলে মোঃ রহমত আলী ওরেফে আপেল (১৯), একই গ্রামের পিতা ফারুক ইসলাম ও মাতা জেসমিন বেগমের ছেলে মোঃ ইসমাইল হোসেন (২০), একই গ্রামের পিতা-মোঃ আবু বাক্কার ও মাতা-মোছাঃ মোসলেমা বেগমের ছেলে মোঃ মহিম ইসলাম (১৯), শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের পিতা-মোঃ তাজিমুল হক ও মাতা-মোছাঃ তাসলিমা বেগমের ছেলে মোঃ সোহেল রানা।

র‌্যাব শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, আটক কিশোর গ্যাং সদস্যরা ছিনতাই, চাঁদাবাজি ও প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দেশীয় অস্ত্রশস্ত্র সহ শোডাউন দিত এলাকায়। র‍্যাব আরও জানান একটি নির্মাণাধীন বিল্ডিং ঘরে উক্ত গ্যাং এর সদস্যদের মাদক সেবনরত অবস্থায় দেখতে পায়। র‌্যাব এর উপস্থিতি টের পেয়ে তারা দৌড়ে পালিয়ে যাওয়ার সময় গাঁজা, কলকি, গ্যাস লাইটার সহ কিশোর গ্যাংয়ের ০৪ জন সদস্যকে আটক করা হয়।

এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ