চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাঘডাঙ্গা ইউনিয়নের বাকেরআলী গ্রামে ১টি ওয়ানশুটারগান ও ১ রাউন্ড গুলিসহ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ৫।
গ্রেফতার ব্যক্তি হলেন, সদর উপজেলার বাথানপাড়া গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে মো. জালাল (৪৮)।
মঙ্গলবার (১৫ অক্টোবর) রাত আনুমানিক ১১টায় সদর উপজেলার চরবাঘডাঙ্গা ইউনিয়নের বাকেরআলী গ্রামের বিজিবি ক্যাম্প সংলগ্ন ফটিকের বাড়ির পাশে অভিযান চালিয়ে গ্রেফতার করে।
বুধবার (১৬ অক্টোবর) র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, সীমান্ত এলাকা থেকে এক ব্যক্তি অবৈধ অস্ত্র সংগ্রহ করে শহরের দিকে আসবে, এমন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে চরবাগডাঙ্গা উইনিয়নের বাখের আলী এলাকায় অভিযান চালায়। এসময় একটি অবৈধ ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলিসহ জালালকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।