• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
  • [gtranslate]

গোদাগাড়ীতে ৮শ’ গ্রাম হেরোইনসহ নারী মাদক কারবারী আটক

নিজস্ব প্রতিবেদক / ২১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ৩১ মার্চ, ২০২৪

রাজশাহী গোদাগাড়ীর ডিমডাঙ্গা মাদারপুর এলাকায় অভিযান পরিচালনা করে নারী মাদক কারবারী আটক করেছে র‌্যাব-৫। ৩১ মার্চ ভোর-০৫.১৫ ঘটিকায় র‌্যাব-৫ এর একটি অপারেশন দল গোদাগাড়ীর ডিমডাঙ্গা মাদারপুর নামক এলাকায় অপারেশন পরিচালনা করে নারী মাদক কারবারীকে আটক ও হেরোইন-৮০০ গ্রাম, প্যাকেজিং মেশিন-০১টি, ডিজিটাল ওয়েট মেশিন-০১টি উদ্ধার করে । আটক নারী মাদক কারবারী নামমোছাঃ মনোয়ারা বেগম (৫০)। সে গোদাগাড়ী উপজেলার মাদারপুর ডিমভাঙ্গা এলাকার মৃত রেজাউল করিমের স্ত্রী।
র‌্যাব-৫ প্রেস ব্রিফিং এ জানােনা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের
একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন ডিমভাঙ্গা মাদারপুর গ্রামে মাদক
ব্যবসায়ী মোঃ মুসা (২৬), পিতা-মৃত রেজাউল করিম এর বসত বাড়িতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে
মজুদ রেখেছে।
বিষয়টি জানামাত্রই মাদক ব্যবসায়ী মোঃ মুসার বসত বাড়ীর চতুরদিক ঘেরাও করলে ০২ জন ব্যক্তি বাড়ির ভিতর হতে গেট খুলে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় নারী র‌্যাব সদস্যের সহায়তায় ০১ জন মহিলাকে হাতে নাতে বাড়ীর ভিতরে আটক করে এবং অপর
০১জন ব্যক্তি রাতের আধারে দৌড়ে পালিয়ে যায়।
ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানায় যে, পলাতক ২নং আসামী তার ছেলে হওয়ার সুবাদে তারা পরস্পর যোগসাজসে ভারতীয় সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে নিজের দখল ও হেফাজতে রেখে কৌশলে রাজশাহী ও
চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন স্থানে বিক্রয় ও সরবারহ করে আসছে । উদ্ধারকৃত অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে তারা নিজেদের হেফাজতে রেখে ঘটনা স্থলে অবস্থান করছিল।
এ ঘটনায় গোদাগাড়ী মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ