• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
  • [gtranslate]

গোদাগাড়ীতে ২শ’ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক / ১৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

রাজশাহীর গোদাগাড়ীতে ২শ’ গ্রাম হেরোইনসহ আলমগীর হোসেন (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজশাহী ডিবি পুলিশ। আজ শনিবার সকাল ১১টা ২৫ মিনিটের সময় গোদাগাড়ী উপজেলার সুলতালগঞ্জ এলাকা থেকে হেরোইনসহ তাকে আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ী আলমগীর হোসেন গোদাগাড়ী উপজেলার হরিশংকরপুর গ্রামের মৃত নশের আলীর ছেলে।
রাজশাহী ডিবি পুলিশ সুত্রে জানা যায়, রাজশাহীর পুলিশ সুপার মোঃ সাইফুর রহমানের দিক নির্দেশনায় ওসি ডিবি মুহাম্মদ রুহুল আমিন এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ আব্দুল করিম এর নতেৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে গোদাগাড়ীর সুলতালগঞ্জ বাজার টু সুলতাগঞ্জ ঘাটগামী পাঁকা রাস্তার উপর মোঃ ইনছান আলীর বাড়ির উত্তর পার্শ্বে হইতে মাদক ব্যবসায়ী মোঃ আলমগীর হোসেনকে ২০০ (দুইশত) গ্রাম মাদকদ্রব্য হেরোইনসহ আটক করেন।
আটক আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারনীর ৮(গ) মোতাবেক মামলা রুজু করা হয়ছে। মামলা নং-৫৮। মামলাটি তদন্তাধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ