• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
  • [gtranslate]

গোদাগাড়ীতে মোটরসাইকেল চুরি বেড়েছে

আব্দুল খালেক// / ১৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪

গতকাল শুক্রবার গোদাগাড়ী পৌরসভার ভগবন্তপুর গ্রামের আমিনুল ইসলামের বাড়ীর সামনে থেকে মোটর সাইকেলটি চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ চোর। জানা যায় আমিনুল ইসলাম তার ছেলের মোটরবাইকটি বাড়ীর সামনে রেখে ইফতার করতে বাড়ীতে প্রবেশ করেন। পরে ইফতার শেষে বাড়ীর বাইরে এসে দেখেন মোটরসাইকেলটি নেয়। অনেক খোঁজা খুঁজির পরও বাইকটি আর পাওয়া যায়নি।
এব্যাপারে গোদাগাড়ী মডেল থানায় অভিযোগ দায়ের করবেন বলে জানান আমিনুল ইসলাম। তিনি আরো বলেন এ মাসেই আরো ৩টি মোটরসাইকেল চুরি হয়েছে।

এদিকে রমযানের প্রথম দিকেই আজাদ মার্কেটে কেনাকাটার জন্য আসেন সারাংপুর গ্রামের আব্দুর রশিদের বড় ছেলে আবুল হাসান আবেদ তিনি তার সাইকেলটি মার্কেটের সামনে রেখে মার্কেটে প্রবেশ করেন কাজ শেষে বের হয়ে দেখেন তার সাইকেলটি নেই।

গত পরশুদিন গোদাগাড়ী উপজেলার ১নং গেট থেকে ১টি সাইকেল নিয়ে যায় চোরের দল।

এভাবে চোর বৃদ্ধি হলে মানুষের জান মালের নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষ প্রশাসনের উপর থেকে আস্থা বিশ্বাস হারাবে বলে মনে করেন এলাকার সর্বস্তরের মানুষজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ