রাজশাহীর গোদাগাড়ীতে ৬০ বোতল ফেনসিডিলসহ দুই জনকে আটক করেছে গোদাগাড়ী মডেল থানা পুলিশ। বুধবার (১৫ মে) রাত ৯টা ৫৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কদম হাজীর মোড় থেকে তাদের আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার সাহাপাড়া মোড়লপাড়া গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে মোঃ সাদ্দাম হোসেন (২৭) ও একই থানার সাহাপাড়া মোন্নাপাড়া গ্রামের মৃত মতিবুর রহমানের ছেলে মোঃ নুর ইসলাম ওরফে মানিক (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, গোদাগাড়ী থানার কদম হাজীর মোড় এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারি যে, গোদাগাড়ী থানাধীন কদম হাজীর মোড়ে ০২ জন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখে অবস্থান করিতেছে।
ঘটনাস্থলে পৌঁছামাত্র পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে দুইজন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় হাতে থাকা ব্যাগসহ তাদের আটক করা হয়।
২(দুই) টি পৃথক সাদা রংয়ের বাজারের ব্যাগের ভিতর অবৈধ মাদকদ্রব্য (৩০+৩০)= ৬০ (ষাট) বোতল কোডিন ফসফেট মিশ্রিত কথিত মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করে গোদাগাড়ী মডেল থানার পুলিশ। যাহার বাজার মূল্য অনুমানিক নব্বই হাজার টাকা ।