• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
  • [gtranslate]

গোদাগাড়ীতে হেরোইনসহ ২ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ১১২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

রাজশাহীর গোদাগাড়ী মাদারপুর এলাকা হতে ৫০ গ্রাম হেরোইন সহ ০২ জন আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৫ ।
শনিবার(২৭ সেপ্টেম্বর) ১৫.৫০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানীর একটি চৌকস আভিযানিক দল গোদাগাড়ী থানার মাদারপুর ওবায়দুল্লার মোড় জনৈক ইসরাফিল মিয়ার বাড়ীর পাশে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৫০ গ্রাম হেরোইনসহ ২ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, গোদাগাড়ী পৌর এলাকার মাদারপুর গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে মোঃ মুকুল (৫০), ও সিএন্ডবি তালতলা গ্রামের মোঃ আলাউদ্দীনের মোঃ টিটু (২২)।
এইসময় তাদের কাছ থেকে মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত মোবাইল- ২টি, সিম-০৩ টি, নগদ ১২০০ টাকা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে আসামিরা জানায় অবৈধভাবে মাদকদ্রব্য হেরোইন উক্ত ঘটনাস্থল সহ বিভিন্ন এলাকায় বিক্রয় করে বলে স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রাজশাহীর গোদাগাড়ী থানায় মাদক মামলা রজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ