• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
  • [gtranslate]

গোদাগাড়ীতে সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড যুবলীগের সভাপতি জাব্বার আটক

আবু তাহের// / ৫১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বুধবার, ১১ জুন, ২০২৫

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় মাদক ব্যবসায়ীর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে চিহ্নিত হওয়ায় সাবেক কাউন্সিলর ও ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ জাব্বার গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন বলেন।

পুলিশ জানায়, মোঃ জাব্বারের বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে রাজনৈতিক সহিংসতা, মাদক সংক্রান্ত অপরাধ এবং অপরাধী চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। সর্বশেষ একটি রাজনৈতিক মামলায় তাকে প্রধান আসামি করা হয়, এবং দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন।

গোয়েন্দা সূত্রে জানা যায়, তিনি রাজশাহীর কুখ্যাত মাদক কারবারি তারেকের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত এবং মাদক বিস্তারে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে ধারণা করা হচ্ছে।

গ্রেপ্তারের পর বুধবার দুপুরে তাকে রাজশাহী আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলাটি বর্তমানে বিচারাধীন এবং আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ