• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
  • [gtranslate]

গোদাগাড়ীতে শিক্ষার নতুন দিগন্ত ‘কেয়ার একাডেমি এন্ড এডমিশন প্লাস’

নিজস্ব প্রতিবেদক / ১৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ২৩ জুন, ২০২৫

রাজশাহীর সীমান্তবর্তী উপজেলা গোদাগাড়ীতে শিক্ষার নতুন দিগন্ত উন্মোচন করেছে ‘কেয়ার একাডেমি এন্ড এডমিশন প্লাস’। একাডেমিক শ্রেষ্ঠত্বের পাশাপাশি মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক গঠনে প্রতিষ্ঠানটি দ্রুত সময়েই শিক্ষানুরাগী মহলে আস্থা অর্জন করেছে।

২০২৪ সাল থেকে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি কার্যক্রম শুরু করেছে প্রতিষ্ঠানটি। ২০২৫ সালের পরীক্ষার্থীদের জন্য ইতোমধ্যেই বিদায় অনুষ্ঠান, মডেল টেস্ট এবং স্পেশাল ব্যাচ পরিচালনার কাজ শুরু হয়েছে। বিজ্ঞান ও মানবিক দুই বিভাগেই রয়েছে পৃথক অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী, যারা নিয়মিত পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের মানসিকভাবে প্রস্তুত করতে কাজ করছেন।

প্রতিষ্ঠানটি পরিচালনায় রয়েছেন মোঃ মামুন অর রশিদ (সাগর) ও আব্দুন নূর, যারা দীর্ঘদিন ধরে শিক্ষা খাতে নিবেদিতভাবে কাজ করে আসছেন। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আল-আমিন বলেন,আমাদের লক্ষ্য শুধু ভালো ফল নয়, শিক্ষার্থীদের দক্ষ, আত্মবিশ্বাসী ও নৈতিকভাবে সমৃদ্ধ মানুষ হিসেবে গড়ে তোলা।

প্রযুক্তিনির্ভর শ্রেণিকক্ষ ও উদ্ভাবনী পদ্ধতি কেয়ার একাডেমি এন্ড এডমিশন প্লাস’ এর ক্লাসরুমগুলোতে রয়েছে এসি ও মাল্টিমিডিয়া সুবিধা, যা গ্রামীণ অঞ্চলের শিক্ষার্থীদের জন্য বিরল সুযোগ। শিক্ষার্থীদের শেখার আগ্রহ বাড়াতে ব্যবহৃত হচ্ছে ইনফোগ্রাফিক, ভিডিও টিউটোরিয়াল ও ইন্টারঅ্যাকটিভ বোর্ড।

শিক্ষা কার্যক্রমের উল্লেখযোগ্য দিকসমূহ:
# প্রতিটি বিষয়ের জন্য আলাদা বিষয়ভিত্তিক এক্সপার্ট শিক্ষক,নিয়মিত মডেল টেস্ট ও রেগুলার অ্যাসেসমেন্ট
,# বিদায় অনুষ্ঠানের জন্য পৃথক প্রস্তুতিমূলক সেশন,ক্যারিয়ার কাউন্সেলিং ও মনোসামাজিক সহায়তা, ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য অতিরিক্ত ক্লাস
# শুধু শিক্ষা নয়, দায়িত্ববান নাগরিক গড়ার প্রয়াস
পরিচালক মোঃ মামুন অর রশিদ (সাগর) জানান, “আমরা শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো করার জন্য প্রস্তুত করছি না। তারা যেন ভবিষ্যতে সমাজের জন্য দায়িত্বশীল, নৈতিক ও আত্মবিশ্বাসী মানুষ হয়ে উঠতে পারে সেই লক্ষ্যেই কাজ করছি।
গোদাগাড়ী উপজেলার অভিভাবক মহলে ইতোমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে প্রতিষ্ঠানটি। শিক্ষার্থীদের মানসিক বিকাশে প্রতিষ্ঠানটির মনোযোগ এবং আধুনিক শিক্ষাপদ্ধতি প্রশংসা কুড়িয়েছে।
বর্তমানে ভর্তি কার্যক্রম চলমান রয়েছে। শুরু হচ্ছে জুলাই মাসের ১তারিখ থেকে শুরু হচ্ছে এইচএসসি প্রথম বর্ষের একাডেমী ব্যাচ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ