• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
  • [gtranslate]

গোদাগাড়ীতে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে মুখপোড়া হনুমান

সেলিম সানোয়ার পলাশ// / ৪৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে দলছুট একটি মুখপোড়া হনুমান। এ হনুমানটি দেখার জন্য কৌতূহলী মানুষ ভিড় করছেন। গত কয়েক দিন ধরে খাবারের খোঁজে ছুটে বেড়াচ্ছে উপজেলার বিভিন্ন প্রান্তে। খাদ্য সংকটের কারনে হনুমানটি লোকালয়ে ঢুকে পড়েছে বলে অনেকে থারনা করছে।
আর এ হনুমান দেখতে ভিড় করছে উৎসুক জনতা। শিশুরা কিছুটা ভয় পেলেও তাদের পিছু ছাড়ছে না। তবে কারও কোনো ধরনের ক্ষতি করছে না হনুমান দুটি।
আজ রবিবার দুপুর সাড়ে ১২ টার সময় উপজেলার হরিন বিস্কা উচ্চ বিদ্যালয়ে প্রাচীরের উপওে বসে থাকতে দেখা যায়। মুখপোড়া হনুমানটি খুবই শান্ত স্বভাবের। পেটের ক্ষুধায় ভয়ভীতি ছেড়ে লোকালয়ে এসেছে বলে ধারণা করছেন উৎসুক জনতা। অনেকেই হাত বাড়িয়ে কলা, রুটি, বিস্কুট খেতে দিচ্ছেন। লোকজনের আনাগোনা বেশি হলে বিরক্ত হয়ে সেখান থেকে চলে যাচ্ছে অন্যত্র। গত কয়েক দিন ধরেই উপজেলার পিরিজপুর, হরিন বিস্কা, ফরাদপুরসহ বিভিন্ন গ্রামে বাড়ির ছাদে, প্রাচীরে, গাছের ডালে হনুমানটি ঘুরে বেড়াচ্ছে। কেউ কেউ হনুমানটির দৃষ্টি আর্কষনের জন্য নানা ভাবে অঙ্গ-ভঙ্গি প্রর্দশন করছে। আবার কেউ কেউ অকারনে হনুমানটিকে লক্ষ্য করে ঢিল ছুড়ছে। ফলে প্রানের ভয়ে নিজের স্থান বার বার পরিবর্তন করছে হনুমানটি। হনুমানটি কোথা থেকে কীভাবে এসেছে তা কেউ সঠিকভাবে বলতে পারছে না।
গোদাগাড়ী উপজেলার সিরাজুল ইসলাম বলেন, কয়েক দিন ধরে হনুমানটি বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে। যে যা দিচ্ছে তাই খাচ্ছে, উৎসুক লোকজন ও শিশুরা তাকে বিরক্ত করছে।
প্রাণী বিশেষজ্ঞরা বলছে, মুখপোড়া হনুমানটি সম্ভবত দলছুট। এটি খাবারের সন্ধানে লোকালয়ে এসেছে। বাংলাদেশে বিপন্ন তালিকায় স্থান পাওয়া প্রাণীদের একটি কালোমুখো হনুমান। এরা দলবদ্ধ হয়ে বসবাস করা বৃক্ষচারী শান্তিপ্রিয় প্রাণী। এসব হনুমানকে আঘাত কিংবা বিরক্ত না করার জন্য সবার প্রতি অনুরোধ জানান প্রাণী বিশেষজ্ঞরা ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ