• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]

গোদাগাড়ীতে ফুটবলের ভেতর থেকে দুই কেজি হেরোইন উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ১৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে দুই কেজি ১০০ গ্রাম হেরোইন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র‌্যাব। রোববার (২৭ অক্টোবর) সকালে র‌্যাব-৫ এর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। শনিবার রাত ৯টার দিকে গোদাগাড়ী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের চরমোংলা গ্রামের পরিত্যক্ত জমিতে পড়ে থাকা একটি ফুটবল থেকে এসব হেরোইন উদ্ধার করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গোদাগাড়ী সীমান্তবর্তী এলাকা থেকে মাদকের একটি বড় চালান গোদাগাড়ী হয়ে রাজশাহী শহরের দিকে প্রবেশ করবে বলে জানা যায়। সংবাদ পাওয়ার পর র‌্যাব পূর্ব পরিকল্পনা অনুযায়ী ওই এলাকায় নজরদারি বৃদ্ধি করে। এতে মাদককারবারীরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে একটি ফুটবল ফেলে পালিয়ে যায়। সন্দেহ হলে ফেলে যাওয়া ফুটবলটি উদ্ধার করা হয়। পরে ভেতরে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ২ কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এর মূল্য প্রায় দুই কোটি ১০ লাখ টাকা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, উদ্ধার করা আলামত ও হিরোইন রাজশাহীর গোদাগাড়ী থানায় হস্তান্তর ও একটি জিডি করা হয়েছে। পাশাপাশি মাদকের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ