• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
  • [gtranslate]

গোদাগাড়ীতে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ

নিজস্ব প্রতিবেদক / ১৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বুধবার, ৬ আগস্ট, ২০২৫

রাজশাহীর গোদাগাড়ীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাল্যবিবাহ বন্ধ করলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফয়সাল আহমেদ। মঙ্গলবার দুপুরে উপেজলার কলিপুর গ্রামে অপ্রাপ্তবয়স্ক এক কিশোরীর বিয়ের আয়োজন চলছিল এমন খবর পেয়ে সরেজমিনে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তিনি ।

জানা যায, অপ্রাপ্তবয়স্ক এক কিশোরীর বিয়ের আয়োজনের সংবাদ পেয়ে ইউএনও ফয়সাল আহমেদ তাৎক্ষণিকভাবে সেখানে পৌঁছে বিয়ের আয়োজন বন্ধ করেন এবং বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন।
বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর ৭ ধারা অনুযায়ী ছেলেপক্ষ মোঃ মুকুল (২১), পিতা মোঃ মিজানুর রহমান, গ্রাম: সুরশুনিপাড়া, থানা: গোদাগাড়ী, জেলা : রাজশাহীকে ২০ হাজার টাকা ও ৮ ধারা অনুযায়ী মেয়েপক্ষ মোঃ জাহাঙ্গীর আলম, পিতা : মোঃ আব্দুল খালেক, গ্রাম : কলিপুর, থানা : গোদাগাড়ী, জেলা : রাজশাহীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ইউএনও ফয়সাল আহমেদ বলেন, “বাল্যবিবাহ সমাজের জন্য একটি ভয়াবহ অভিশাপ। একজন মেয়ের ভবিষ্যৎ নষ্ট হয়ে যায় এর মাধ্যমে। প্রশাসন এ বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। যতবার এমন ঘটনা ঘটবে, ততবারই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ