• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
  • [gtranslate]

গাজীপুরে বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

দেশের আওয়াজ ডেস্ক : / ১৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে বকেয়া বেতনের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে রেখেছে।

শনিবার (১৮ অক্টোবর) সকাল ৮টার সময় কোনাবাড়ী পল্লী বিদ্যুৎ থেকে জরুন সড়কের দশতলার সামনে অবরোধ করে রাখে স্বাধীন গার্মেন্টস লিমিটেডের বিক্ষুব্ধ শ্রমিকরা। এতে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। ভোগান্তিতে পড়েন ওই রাস্তায় চলাচলকারী পথচারী ও গাড়ীর যাত্রীরা।

শ্রমিকরা জানান, গত দুই মাসের বকেয়া বেতন না দিয়ে একের পর নোটিশ দিচ্ছে কারখানা কর্তৃপক্ষ। আজ সকালে কারখানায় এসে কারখানা বন্ধ দেখতে পেয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর কোনাবাড়ী জোনের পুলিশ পরিদর্শক মোর্শেদ জামান জানান, শ্রমিকরা গত দুই মাসের বকেয়া বেতনের দাবিতে আঞ্চলিক সড়কটি অবরোধ করে রেখেছে। আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ