• শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
  • [gtranslate]

কুষ্টিয়ায় বাস ধর্মঘটের তৃতিয় দিন, ভোগান্তিতে যাত্রীরা

দেশের আওয়াজ ডেস্কঃ / ২৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩

কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলার বাস মালিক-শ্রমিকদের দ্বন্দ্বের জেরে কুষ্টিয়া-খুলনা ও কুষ্টিয়া-ফরিদপুর রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট চলছে। গত শুক্রবার ভোর থেকে কুষ্টিয়া জেলা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে এ ধর্মঘট চলছে। তিনদিন ধরে বাস বন্ধ থাকায় সাধারণ যাত্রীদের ভোগান্তি বেড়েছে।

সংকট নিরসনে শনিবার বিকালে জেলা প্রশাসক এবং বাস মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক হলেও কোন সুরাহা হয়নি।

কুষ্টিয়া জেলা মালিক-শ্রমিক ঐক্য পরিষদ নেতারা জানান, ঝিনাইদহ মোটর শ্রমিক নেতারা বাসের নতুন ট্রিপ দাবি করে। এ ব্যাপারে কথা বলতে গেলে কুষ্টিয়ার বাস শ্রমিকদের মারধর করা হয়। আগামী ১০ এপ্রিলের মধ্যে মারধরে জড়িতদের গ্রেফতার না করা হলে সারাদেশের সঙ্গে বাস যোগাযোগ বন্ধের ঘোষণাও দেয় তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ