• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি পদত্যাগের দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদকঃ / ১৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪

স্বৈরাচারি, অদক্ষ, অযোগ্য, মিথ্যা আশ্বাস প্রদানকারী এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. এবিএম রাশেদুল হাসানের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে রোববার (২৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ক্যাম্পাসের সামনের রাস্তায় ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় শিক্ষার্থীরা ভাইস চ্যান্সেলর ড. এবিএম রাশেদুল হাসানের বিভিন্ন অনিয়ম নিয়ে মানববন্ধনে কথা বলেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন— এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী আবু সাইদ চৌধুরী, ফ্যাক্যালটি বিভাগের শিক্ষার্থী তুষার আহমেদ অন্ত, কৃষি বিভাগের শিক্ষার্থী মদিনা আকতার নেহা ও সাবেক শিক্ষার্থী ফয়সালসহ অন্যরা।

মানববন্ধনের শিক্ষার্থীরা দাবি করেন, ভাইস চ্যান্সেলর ড.এবিএম রাশেদুল হাসান দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ে না এসে বেতন ভাতা নিচ্ছেন। নিজস্ব ক্যাম্পাসের জায়গা থাকলেও এখন পযন্ত কোনো স্থায়ী ক্যাম্পাস না করে ভাড়া বাসায় শিক্ষা কার্যক্রম দিয়ে আসছেন। নিজের পছন্দের লোককে নিয়োগ দিয়ে থাকেন তিনি। ভাইস চ্যান্সেলর ড.এবিএম রাশেদুল হাসান পদত্যাগ না করলে আগামীতে কঠোর কর্মসূচির ঘোষণা করেন সাধারণ শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ