রাজশাহী মহানগরীতে মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিভিন্ন থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২ জন আওয়ামী লীগ কর্মীসহ মোট ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় পরিচালিত এসব অভিযানে বিস্ফোরণ ঘটানো, অবৈধ প্রভাব বিস্তার ও সন্ত্রাসী তৎপরতার অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া বিভিন্ন মামলার অভিযোগে আরও ১৪ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৪ জন, মাদক মামলায় ২ জন এবং অন্যান্য মামলায় ৮ জন রয়েছেন।
গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগ কর্মীরা হলেন মো. ফয়সাল কবীর (৩২) ও মো. সাদ্দাম হোসেন (৩২)। ফয়সাল রাজপাড়া থানার বহরমপুর এলাকার মৃত একরাম হোসেনের ছেলে এবং সাদ্দাম মতিহার থানার নতুন বুধপাড়ার লিয়াকত আলীর ছেলে।
আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে আরএমপি।