• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
  • [gtranslate]

“আউটকাম ইমপ্যাক্ট ওরিয়েন্টেশন ও থিওরি অব চেঞ্জ এবং ওআইও ফোকাসড মনিটরিং শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত”

নিজস্ব প্রতিবেদক / ২৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শনিবার, ৩ জুন, ২০২৩

৩১ মে থেকে ৩ জুন পর্যন্ত ৪ দিনব্যাপী এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ প্রশিক্ষণ কক্ষে সিসিবিভিও-রাজশাহী’র আয়োজনে এবং ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড, জার্মানী ও এমডিএফ, ঢাকা-এর সহায়তায় “রাজশাহীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর রক্ষাগোলা গ্রাম ভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচী”-এর আওতায় আউটকাম ইমপ্যাক্ট ওরিয়েনটেশন ও থিওরি অব চেঞ্জ এবং ওআইও ফোকাসড মনিটরিং র্শীষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় সিসিবিভিও’র ২জন নারী ও ১১ জন পুরুষ; সর্বমোট ১৩ জন উন্নয়ন কর্মী অংশগ্রহণ করেন। সমাপনী পর্বে উপস্থিত ছিলেন সিসিবিভিওর নির্বাহী প্রধান মো: সারওয়ার-ই-কামাল ও এনজিও ফোরামের আঞ্চলিক ব্যবস্থাপক মো: রবিউল ইসলাম।

উক্ত প্রশিক্ষণ কর্মশালায় সহায়কের দায়িত্ব পালন করেন এমডিএফ’র প্রতিনিধি ড. মুবিনা তাবাস্সুম এবং প্রশিক্ষণ কর্মশালায়

সার্বিক সহযোগিতা করেন সিসিবিভিও’র প্রশিক্ষণ ও সাংস্কৃতিক কর্মকর্তা সৌমিত্র বিশ্বাস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ