• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
হাতপাখাকে ৪৫ আসন ছাড় দিয়ে বুধবার চূড়ান্ত ঘোষণা জামায়াতের গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার সিদ্ধান্ত বিএনপির: নজরুল ইসলাম খান এল ক্লাসিকোর পর রিয়াল মাদ্রিদ ছাড়লেন কোচ জাবি আলনসো ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট গণভোটের সচেতনতায় ময়মনসিংহ সদরের মাঠপর্যায়ে বিশেষ প্রচারণা জেলার শ্রেষ্ঠ কলেজ প্রধান নির্বাচিত বানেশ্বর সরকারি কলেজ অধ্যক্ষ ময়মনসিংহ-১১ আসন: স্বতন্ত্র প্রার্থী মোর্শেদ আলম আপিলে ফিরে পেলেন প্রার্থিতা ময়মনসিংহ-ভৈরব মহাসড়ক যেন ইটভাটা মালিকের পৈত্রিক সম্পত্তি! জনদুর্ভোগ চরমে গোদাগাড়ীতে ২ হাজার পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২০২৪ সালের মার্চের মধ্যেই রাজাকারের তালিকা: মুক্তিযুদ্ধমন্ত্রী

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩

রাজাকারের তালিকা প্রণয়নের কাজ চলমান রয়েছে। আগামী বছরের মার্চের মধ্যেই সারাদেশের রাজাকারের পূর্ণাঙ্গ তালিকা জাতির সামনে পেশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহীর বাগমারা উপজেলায় মুক্তিযুদ্ধ কমপ্লেক্স উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী এ কথা জানান।

মোজাম্মেল হক বলেন, রাজাকারের তালিকা করার আইনগত এখতিয়ার এতদিন ছিল না। গত পার্লামেন্টে আবেদন জানানোর প্রেক্ষিতে আইন পাস হয়েছে। মহান মুক্তিযুদ্ধে যারা স্বাধীনতার বিরুদ্ধে কাজ করেছে রাজাকার, আলবদর, আল-শামস বা জামায়াতে ইসলাম, যারা ঘোষণা দিয়ে সাংগঠনিকভাবে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে তাদের তালিকা প্রণয়নের কাজ চলমান রয়েছে।

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী বলেন, তালিকার কাজ ডিসেম্বরের মধ্যে হবে কিনা নিশ্চিত না। তবে আগামী বছরের মার্চের মধ্যেই ইনশাআল্লাহ মূল তালিকাটা জাতির সামনে পেশ করব।’

বিএনপির চলমান পদযাত্রার প্রসঙ্গে মোজাম্মেল হক বলেন, ‘আমাদের বক্তব্য আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক অবহিত করেন। এর বাইরে আমার কোনো কথা নাই। তবে পদযাত্রা করে সরকার পতন করা যায় এ রকম কোনো নজির নেই।’

মন্ত্রীর সঙ্গে স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য ডা. মনসুর রহমান উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ