• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
হাতপাখাকে ৪৫ আসন ছাড় দিয়ে বুধবার চূড়ান্ত ঘোষণা জামায়াতের গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার সিদ্ধান্ত বিএনপির: নজরুল ইসলাম খান এল ক্লাসিকোর পর রিয়াল মাদ্রিদ ছাড়লেন কোচ জাবি আলনসো ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট গণভোটের সচেতনতায় ময়মনসিংহ সদরের মাঠপর্যায়ে বিশেষ প্রচারণা জেলার শ্রেষ্ঠ কলেজ প্রধান নির্বাচিত বানেশ্বর সরকারি কলেজ অধ্যক্ষ ময়মনসিংহ-১১ আসন: স্বতন্ত্র প্রার্থী মোর্শেদ আলম আপিলে ফিরে পেলেন প্রার্থিতা ময়মনসিংহ-ভৈরব মহাসড়ক যেন ইটভাটা মালিকের পৈত্রিক সম্পত্তি! জনদুর্ভোগ চরমে গোদাগাড়ীতে ২ হাজার পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সেই বিচারককে সরানো হল বগুড়া থেকে

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩

শিক্ষার্থীদের ক্ষোভ-বিক্ষোভের মধ্যে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ রুবাইয়া ইয়াসমিনকে ওই জেলা থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

তার বিরুদ্ধে বগুড়ার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর অভিভাবককে পা ধরে ক্ষমা চাইতে বাধ্য করার অভিযোগ উঠেছে।

এনিয়ে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যে বৃহস্পতিবার আইন মন্ত্রণালয় থেকে রুবাইয়া ইয়াসমিনকে বগুড়া থেকে প্রত্যাহারের আদেশ হয়।

আইন ও বিচার বিভাগের সচিব গোলাম সারওয়ার বলেন, “তাকে (বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ রুবাইয়া ইয়াসমিন) সেখান থেকে প্রত্যাহার করে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।”

ঘটনার উল্লেখ না করে তিনি বলেন, সাম্প্রতিক একটি ঘটনার পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে।

রুবাইয়া ইয়াসমিনের মেয়েও বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়ছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গত সোমবার রুবাইয়ার মেয়ে ক্লাস পরিচ্ছন্নতার কাজ না করায় তার সঙ্গে সহপাঠীদের তর্কাতর্কি হয়। সেই ঘটনার জের ধরে দুই শিক্ষার্থীর অভিভাবককে ডেকে এনে তার পা ধরে ক্ষমা চাইতে বাধ্য করেন বিচারক রুবাইয়া।

এর প্রতিবাদ জানিয়ে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। তার পরিপ্রেক্ষিতে পুরো ঘটনাটি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছিলেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম। তিনি বলেছিলেন, অতিরিক্ত জেলা ও দায়রা জজের বিষয়ে জেলা জজ ব্যবস্থা নেবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ