• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
  • [gtranslate]

সুষ্ঠু ও নিরেপক্ষ নির্বাচন চাই –মেজর জেনারেল (অবঃ) শরীর উদ্দিন

নিজস্ব প্রতিবেদক / ১৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সামরিক সচিব মেজর জেনারেল (অবঃ) শরীর উদ্দিন বলেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন।
নির্বাচনী ট্রেন চালু হয়ে গেছে। অবাদ সুষ্ঠু ও নিরেপক্ষ নির্বাচন চাই।
শুক্রবার কাকন পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্দ্যেগে নির্বাচনী পর্যালোচনা সভায় কাকনহাট পৌর বিএনপির সভাপতি মোঃ জিয়াউল সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সামরিক সচিব মেজর জেনারেল (অবঃ) শরীর উদ্দিন বলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এখনকার আগের বিএনপি না, ৯১ এর বিএনপি না। এখনকার বিএনপি ২৫ এর বিএনপি। সুষ্ঠু নিরপেক্ষ ভোট হলে ৯০ ভাগ ভোট পেয়ে বিএনপি সরকার গঠন করবে।
তিনি আরও বলেন, একটি মহল ভোট বানচালের চেষ্টা করছে। তা আমারা কখনো মেনে নিব না। ১৭ বছর ধরে এদেশের মানুষ ভোটাধিকারের জন্য সংগ্রাম করেছে। মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য অবাদ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে হবে। যাতে সাধারণ মানুষ অবাদে ভোট দিতে পারে।
পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন, গোদাগাড়ী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুল মালেক, রাজশাহী জেলা বিএনপির সদস্য ও গোদাগাড়ী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সদর উদ্দিন, কাঁকনহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুল ইসলাম, আজিমুস সান উজ্জল, কাঁকনহাট পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম আহম্মেদ, কাঁকনহাট পৌর বিএনপি নেতা আব্দুস সালাম, হাফিজুর রহমানসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ