• রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
  • [gtranslate]

সিরাজুল আলম খানের প্রথম জানাজা সম্পন্ন

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শনিবার, ১০ জুন, ২০২৩

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিরাজুল আলম খানের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। দাফনের জন্য তার মরদেহ নেওয়া হচ্ছে নোয়াখালীতে। সেখানে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন তিনি।

শনিবার (১০ জুন) সকাল ১০টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বিকেলে চৌমুহনী পাইলট স্কুল মাঠে জানাজা শেষে চৌমুহনী পৌরসভার আলীপুরে মায়ের কবরের পাশে দাফন করা হবে।

দীর্ঘদিন রোগে ভুগে গতকাল শুক্রবার (৯ জুন) দুপুর আড়াই টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মুক্তিযুদ্ধে সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রাখা সিরাজুল আলম খান ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। ৬ দফা দাবির সমর্থনে জনমত গঠনে বিশেষ ভূমিকা পালন করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ