• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
  • [gtranslate]

সিরাজগঞ্জে বজ্রপাতে ৫ গরুর মৃত্যু

সিরাজগঞ্জ: / ১৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ২০ মার্চ, ২০২৩

সিরাজগঞ্জের উল্লাপাড়ার এলংজানি গ্রামে বজ্রপাতে এক সঙ্গে ৫টি গরুর মৃত্যু হয়েছে। সোমবার (২০ মার্চ) ভোর রাতে উপজেলার মোহনপুর ইউনিয়নের এলংজানি গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, আজ সোমবার ভোর রাতে বৃষ্টির সময় উপজেলার এলংজানি গ্রামের মাজেদ আলী প্রামানিকের গোয়াল ঘরে বজ্রপাতে ৫টি গরু মারা যায়। এতে মাজেদ আলীর প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ (মক্কা) বলেন, দুই ঘণ্টার বৃষ্টি ও বজ্রপাতে পাঁচটি গরুর মৃত্যু হয়েছে। তবে এ সময় কোনো মানুষের হতাহতের ঘটনা ঘটেনি। একসঙ্গে ৫টি গরু মারা যাওয়ায় মাজেদ আলী একেবারে নিঃস্ব হয়ে গেছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করা হয়েছে।

উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উজ্জল হোসেন বলেন, বজ্রপাতে ৫টি গরু মারা যাওয়ার বিষয়টি অবগত হয়েছি। তদন্ত করে ক্ষতিগ্রস্ত কৃষককে সহযোগিতা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ