• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
  • [gtranslate]

সিরাজগঞ্জে ধান কাটতে গিয়ে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩

সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের বাগডুমুর গ্রামে ধান কাটতে গিয়ে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। তারা হলো-ওই গ্রামের কৃষক মালেক (৫০) ও সোলেমান (৪২)। এ ঘটনায় এলাকায় ব্যাপক শোকের ছায়া নেমেছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন জানান, শনিবার (২৯ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে উত্তর পশ্চিম কোন থেকে উঠে আসে কাল বৈশাখী ঝড়ো হাওয়া। সেইসাথে শুরু হয় কালো মেঘের তর্জন গর্জন ও বৃষ্টিপাত শুরু হয়। এ মেঘের তর্জন গর্জনের ওই ২ কৃষক মাঠে ধান কাটছিল। এ সময় বজ্রপাতে ওই ২ কৃষক ঘটনাস্থলেই মারা যায়। সোলেমান কৃষক মালেকের দিনমজুর হিসেবে কাজ করছিল। স্থানীয়রা তাদের উদ্ধার করে লাশ গ্রামের বাড়ি নেয়। এ সময় এক হৃদয় বিদায়ক দৃশ্যর অবতরণ ঘটে।

সদর উপজেলা নির্বাহী অফিসার মাশুকাতে রাব্বি বলেন, এ মর্মান্তিক ঘটনাটি জেনেছি। ইতিমধ্যেই ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে নিহতদের আর্থিক সহযোগীতা করা হবে বলে তিনি উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ