সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য নাদিম মোস্তফা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ঢাকার গুলসানের বাসায় আজ বেলা ১২ টার দিকে অজ্ঞান হয়ে পড়েন তিনি। এর পর ইউনাইটেড হাসপাতালে নেয়া হয় তাকে। বেলা ১২ টা ১০ মৃত ঘোষণা করেন। জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জুলফিকার রহমান ভুট্টো নাদিম মোস্তফার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। মরহুমের জানাজা নামাজ বানেশ্বর ও দুর্গাপুরে অনুষ্ঠিত হবে।
নাদিম মোস্তফা ১৯৯৬ থেকে ২০০১ এবং ২০০১ থেকে ২০০৭ সাল পর্যন্ত রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের এমপি ছিলেন। তিনি রাজশাহী জেলা বিএনপির সভাপতি ছিলেন।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বেলা ২টার দিকে সাংবাদিকদের জানান, ইতোমধ্যে নাদিম মোস্তফাকে বহনকারী লাশবাহী গাড়ি ঢাকা থেকে রওনা হয়েছে। সোমবার নাদিম মোস্তফার তিনটি নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সকাল ১০টায় দুর্গাপুর, বেলা ১১টায় পুঠিয়ায় এবং দুপুর ২টায় রাজশাহী কেন্দ্রীয় ঈদগাহ মাঠ। তবে কোথায় তাকে দাফন করা হবে এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।
নাদিম মোস্তফার ছোট ভাই সাঈদ হাসান বলেন, তিনি হার্টের অসুখ ও ডায়াবেটিস নানা শারীরিক সমস্যা ভুগছিলেন। তিনি ঢাকায় তার গুলশানের বাসায় অবস্থান করছিলেন। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাশতা করেছেন। এরপর হঠাৎ অসুস্থ বোধ করলে তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
রাজশাহী শহরে তার জানাযার সম্ভাব্য সময় আগামীকাল সকালে। পরে পুঠিয়া-দুর্গাপুরে জানাযা শেষে তার এলাকায় দাফন করা হবে। রাজশাহী জেলা ও বিভিন্ন উপজেলার বিএনিপর নেতা কর্মিরা শোক প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান ।