• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
  • [gtranslate]

সাতক্ষীরায় অ্যাম্বুলেন্স-ট্রাক সংঘর্ষে মা-নবজাতকসহ নিহত ৪

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বুধবার, ১০ মে, ২০২৩

সাতক্ষীরায় অ্যাম্বুলেন্স ও তেলবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মা ও নবজাতক সহ চারজন নিহত হয়েছে।

বুধবার (১০ মে) বেলা সাড়ে তিনটার দিকে সাতক্ষীরা খুলনা মহাসড়কের মির্জাপুর বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- সাতক্ষীরার আশাশুনি উপজেলার খলিষানী গ্রামের আতাউল ইসলাম এর স্ত্রী তানজিলা খাতুন (৪০) ও তার একদিন বয়সী নবজাতক শিশু কন্যা। ওনার জামাই সাতক্ষীরা সদরের নারানপুর গ্রামের ডালিম হোসেন, অপর নিহত ব্যক্তি, তাজিজুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা সাড়ে তিনটার দিকে মির্জাপুর শ্মশান এলাকায় অ্যাম্বুলেন্স ও তেলবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সে থাকা নবজাতক ও তার মা, জামাই সহ চারজন নিহত হয়েছে। এ ঘটনায় অ্যাম্বুলেন্সের চালকসহ অন্তত চার জন গুরুতর আহত হয়েছে। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেলে নেওয়া হয়েছে।

পাটকেলঘাটা থানার ওসি তদন্ত বিশ্বজিত কুমার বলেন, দুর্ঘটনার কবলে পড়া অ্যাম্বুলেন্স ও তেলবাহী ট্র্যাকটি থানাতে নেওয়া হয়েছে তাছাড়া মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ সাতক্ষীরা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ