• শনিবার, ৩০ মে ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]

শিবগঞ্জে ৬০ কোজি গাঁজাসহ ৫ মাদক কারবারি আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদকঃ / ১৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের নিচু ধুমি গ্রামে ৬০কেজি গাঁজা সহ ৫মাদক কারবারিকে আটক চাঁপাইনবাবগঞ্জ জেলা ডিবি পুলিশ।

বৃহস্পতিবার (১৩জুলাই) রাতে জেলার শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের নিচু ধুমি গ্রামে কালাম মোড়লের বসত বাড়ির উত্তর পাশে ইটের হেয়ারিং রাস্তার উপর থেকে ৬০কেজি গাঁজা,TATA ACE PICKUP ও ৫মাদক কারবারিকে আটক করে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার মো:ছাইদুল হাসান প্রেস বিজ্ঞপ্তিতির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

আটক ব্যক্তিরা হলেন, শিবগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামের মৃত মংলুর ছেলে মোঃ আনারুল (৩০), নয়ালাভাঙ্গা গ্রামের মো:নাইমুলের ছেলে মো:দুরুল (৩৫), উজিরপুর ইউনিয়নের উত্তর উজিরপুর চামাগ্রামের মোঃ আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ কালাম (৪৫),

নয়ালাভাঙ্গা ইউনিয়নের নয়ালাভাঙ্গা মেনিপাড়া গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে মোঃ রজব আলী (৩৬),বালিগ্রাম নতুনপাড়া গ্রামের মৃত ওসমান আলী ছেলে মোঃ ইসারুল ইসলাম বাবু (৩৭)।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম মোহাম্মদ সহিদ বলেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামিরা পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ