চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের হরিপুর গ্রামের হরিপুর মহিলা বাজারের কানসাট হতে চৌডালাগামী পাঁকা রাস্তার উপর থেকে ০১টি বিদেশী পিস্তল ০২টি ম্যাগাজিন ও ০২ রাউন্ড গুলিসহ একজন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব-৫।
গ্রেফতার কৃত ব্যক্তি হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার নয়াগাঁ দেবীনগর গ্রামের মোঃ আবুল কালাম আজাদ ও মোছাঃ মটরী বেগমের ছেলে মোঃ মিঠুন (২৮)।
র্যাব-৫ এক প্রেস বিজ্ঞপ্তিতে করে জানায় সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ এর একটি চৌকষ অপারেশন দল গতকাল (২৬ অক্টোবর) বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার সময় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের হরিপুর গ্রামের হরিপুর মহিলা বাজার সংলগ্ন কানসাট হতে চৌডালাগামী পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে অস্ত্র ব্যবসায়ী আসামী মোঃ মিঠুন (২৮), পিতা-মোঃ আবুল কালাম আজাদ, মাতা-মোছাঃ মটরী বেগম, গ্রাম- নয়াগাঁ দেবীনগর, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে ০১টি বিদেশী পিস্তল,০২টি ম্যাগাজিন ও ০২ রাউন্ড গুলি সহ হাতেনাতে গ্রেফতার করে।
উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা রুজু করা হয়।