• রবিবার, ১৭ মে ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
  • [gtranslate]

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল অত্যাধনিক ১৬ অস্ত্র

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩

লক্ষ্মীপুর জেলার রায়পুরে মাটির নিচ থেকে উদ্ধার করা হয়েছে ১৬টি অস্ত্র। একটি বাড়ির ভবণ নির্মাণের জন্য মাটি খুঁড়তে গেলে স্থানীয়রা বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেল ৫টার দিকে এগুলোর সন্ধান পান। খবর পেয়ে পুলিশ উপজেলার সোনাপুর ইউনিয়নের রাখালিয়া গ্রামের মিন্নত উল্যা পাটওয়ারি বাড়ির ঘটনাস্থল থেকে এগুলো জব্দ করে।

ওই বাড়ির বাসিন্দা প্রবাসী মনোয়ার হোসেন বলেন, ‘আমার ভবন নির্মাণ কাজের মাটি খুঁড়তে গেলে আমরা একটি স্থানে অস্ত্রগুলো দেখতে পাই। এরপর পুলিশকে বিষয়টি অবহিত করি। আমাদের বাড়ি ও এলাকায় অনেক মুক্তিযোদ্ধা রয়েছেন। মুক্তিযুদ্ধের সময় হয়তো এগুলো কেউ রেখে থাকতে পারেন বলে আমাদের ধারণা।’

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বাংলা টাইমসকে জানান, ‘অস্ত্রগুলো থ্রি নট থ্রি রাইফেল জাতীয়। দীর্ঘদিন মাটির নিচে পড়ে থাকায় মরিচা ধরে অধিকাংশগুলো নষ্ট হয়ে গেছে। তবে এগুলোর সাথে কোনো গুলি পাওয়া যায়নি।’

পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান আশরাফ বলেন, ‘খবর পাওয়ার সাথে সাথেই আমি ঘটনাস্থলে এসেছি। অস্ত্রগুলো জব্দ করা হয়েছে। এগুলো এখানে কিভাবে এসেছে বা কারা রেখেছেন সে বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ