রাজশাহী সিটি কর্পোরেশনের ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ১৪ নং ওয়ার্ড পশ্চিমের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ উজ্জল আলী ১৪ নংওয়ার্ডের তেরখাদিয়া মধ্যপাড়া বাসির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ওয়াসিম। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক সোহেল রানা কালু, আলহাজ বজলুর রহমান, মহানগর যুবদল ১৪ নং ওয়ার্ড পশ্চিমের সহসভাপতি আনোয়ার হোসেন কর্ণেল,কামরুজ্জামান, সায়িদুর, মোহাম্মদ বাবু প্রমুখ।
মতবিনিময় সভায় মোঃ উজ্জল আলী বলেন, আমি ১৪ নং ওয়ার্ডেও কাউন্সিলর নির্বাচিত হলে তেরখাদিয়া উপশহর এলাকার ব্যাপক উন্নয়নের জন্য দিনরাত কাজ করে যাবো এবং ওয়ার্ডকে মাদকমুক্ত একটি মডেল ওয়ার্ডে পরিনীত করবো।