• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
  • [gtranslate]

রাসিক মেয়রের সাথে এনবিআর চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক : / ২১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। বৃহস্পতিবার বেলা ৩টার দিকে নগর ভবনে মাননীয় মেয়র দপ্তরকক্ষে সাক্ষাৎকালে রাসিক মেয়রের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

এ সময় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রাজশাহীর কমিশনার ইসমাইল হোসেন সিরাজী, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদু রহমান রিংকু, সিনিয়র সহ-সভাপতি আব্দুল আওয়াল খান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ