• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
হাতপাখাকে ৪৫ আসন ছাড় দিয়ে বুধবার চূড়ান্ত ঘোষণা জামায়াতের গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার সিদ্ধান্ত বিএনপির: নজরুল ইসলাম খান এল ক্লাসিকোর পর রিয়াল মাদ্রিদ ছাড়লেন কোচ জাবি আলনসো ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট গণভোটের সচেতনতায় ময়মনসিংহ সদরের মাঠপর্যায়ে বিশেষ প্রচারণা জেলার শ্রেষ্ঠ কলেজ প্রধান নির্বাচিত বানেশ্বর সরকারি কলেজ অধ্যক্ষ ময়মনসিংহ-১১ আসন: স্বতন্ত্র প্রার্থী মোর্শেদ আলম আপিলে ফিরে পেলেন প্রার্থিতা ময়মনসিংহ-ভৈরব মহাসড়ক যেন ইটভাটা মালিকের পৈত্রিক সম্পত্তি! জনদুর্ভোগ চরমে গোদাগাড়ীতে ২ হাজার পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাসিক নির্বাচনে ভোটগ্রহণ চলছে

নিজস্ব প্রতিবেদক / ১৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বুধবার, ২১ জুন, ২০২৩

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বুধবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।
রাসিকে ভোটগ্রহণের জন্য এবারই প্রথম ব্যবহার করা হচ্ছে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)। তাই এবারে অনেকেই আগ্রহ নিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
এ নির্বাচনে ১৫৫ কেন্দ্রের ১৪৮টিকেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হলেও এখনও কোথাও কোনো ধরনের গোলযোগের খবর পাওয়া যায়নি। বরং উৎসবমূখর পরিবেশে ভোটগ্রহণ চলছে।
এবার মেয়র পদে চারজন প্রার্থী ছাড়াও ১১২ জন কাউন্সিলর ও ৪৬ জন সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর প্রার্থী রয়েছেন। তবে মেয়র পদেরএকজন প্রাথী সরে দাঁড়িয়েছেন। আর নগরীর ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অন্য ২৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ভোট হচ্ছে। এছাড়া ৩০টি ওয়ার্ডের জন্য সংরক্ষিত ১০টি নারী আসনেও প্রচার-প্রচারণা জমে উঠেছিল।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ভোটকেন্দ্রে একজন প্রিসাইডিং কর্মকর্তার পাশাপাশি ১০ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। ভোটকেন্দ্রে থাকবেন মোট ৩ হাজার ৬১৪ জন কর্মকর্তা। নির্বাচনের দিন ১০ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভোটের মাঠে থাকবেন। এছাড়া প্রতীক বরাদ্দের দিন থেকেই জেলা প্রশাসনের ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। তারাও ভোটের দিন দায়িত্ব পালন করবেন। এর পাশাপাশি ভোটকেন্দ্রে থাকবে আনসার ও পুলিশ। আর স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে র‌্যাব ও বিজিবি। মঙ্গলবার সকালে পুলিশ লাইন্সে পুলিশ এবং র‌্যাব-৫ এর সদর দপ্তরে র‌্যাবের প্যারেড অনুষ্ঠিত হয়। এরপর পুলিশ ও র‌্যাব সদস্যরা ভোটের মাঠে বেরিয়ে পড়েন।
রাজশাহী মহানগর পুলিশের কমিশনার আনিসুর রহমান জানান, ভোটকেন্দ্র এবং শহরের নিরাপত্তায় নগরজুড়ে প্রায় সাড়ে তিন হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। বিজিবির রাজশাহীর সেক্টর কমান্ডার কর্নেল ইমরান জানান, আজ ভোটের দিন ১২ প্লাটুন বিজিবি মাঠে থাকবে। প্রতি প্লাটুনে থাকবেন ২০ জন করে বিজিবি সদস্য। আর র‌্যাব-৫ এর রাজশাহীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার জানান, দায়িত্বে থাকবে ২৫০ র‌্যাব সদস্য।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, ‘এ পর্যন্ত মেয়র পদের প্রার্থীদের মধ্যে কোন ধরনের বিশৃঙ্খলা ঘটেনি। তবে কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রচার চলাকালে টুকটাক বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। সার্বিক মূল্যায়নে ভোটের পরিবেশ খুব শান্তিপূর্ণ। এভাবেই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে কমিশন কাজ করে যাচ্ছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ