রাজশাহী সিটি কর্পোরেশনের জোন-৭ (১৯, ২০ ও ২১ নং ওয়ার্ডে) সংরক্ষিত নারী কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন তৃতীয় লিঙ্গের সুলতানা আহমেদ সাগরিকা। তিনি আনারস মার্কা নিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। বিজয়ী হওয়ার পরে তনি বলেন, অত্র ওয়ার্ডবাসী যেভাবে তাঁকে মূল্যায়ন করেছেন এবং যে আশা নিয়ে তাঁকে নির্বাচিত করেছেন তা তিনি পুরণ করবেন।
তিনি আরো বলেন, নির্বাচনী ইস্তেহারে যা তিনি বলেছেন তা অক্ষরে অক্ষরে অত্র ওয়ার্ডবাসীর সহযোগিতায় পালন করবেন। সেইসাথে নারী উন্নয়ন ও ক্ষমতায়ন এবং তৃতীয় লিঙ্গের জনগণকে মুলধারায় নিয়ে আসতে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন তিনি। তিনি আরো বলেন, রাজশাহী সিটি কর্পোরেশনে অন্যান্য কাউন্সিলদেও সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তিনি কাজ কওে যাবেন। সেইসাথে নগর পিতার পরামর্শ অনুযায়ী কার্যক্রম সম্পাদন করবেন জানান তিনি।