• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
  • [gtranslate]

রাজশাহী সেনানিবাসে ইনফ্যান্ট্রি রেজিমেন্টের সমাপনী কুচকাওয়াজ

নাজিম হাসান, নিজস্ব প্রতিবেদক: / ১৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩

উৎসবমুখর পরিবেশে রাজশাহী সেনানিবাসে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট এর বিক্রুট ব্যাচ ২০২৩ এর প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৮টার দিকে রাজশাহী সেনানিবাসে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট’ এর রিক্রুট ব্যাচ ২০২৩-এর নবীন সৈনিকদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ও শপথ গ্রহণ প্যারেড অনুষ্ঠিত হয় প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন রিক্রুটদের সালাম ও অভিবাদন গ্রহন করেন বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মো: সাইফুল আলম। দীর্ঘ ৩৬ সপ্তাহের কঠোর প্রশিক্ষণ শেষে এই কুচকাওয়াজের মাধ্যমে একদল তরুণ রিক্রুট বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টে নবীন সৈনিক হিসেবে যোগদান করেন। এবছর সব বিষয়ে শ্রেষ্ঠ রিক্রুট হিসেবে বিবেচিত হয়েছেন মিজানুর রহমান এবং দ্বিতীয় শ্রেষ্ঠ রিক্রুট হয়েছেন লাল চাঁন মিয়া।এসময় তিনি সেনাবাহিনীকে একটি প্রশিক্ষিত, সুশৃংখল এবং আধুনিক সাজসজ্জায় সজ্জিত বাহিনী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। সেইসঙ্গে তিনি সাফল্যের সঙ্গে প্রশিক্ষণ সম্পন্ন করার জন্য রিক্রুটগণের প্রতি অভিনন্দন জ্ঞাপন করেন এবং কর্মজীবনে তাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন। রিক্রুট ব্যাচ ২০২৩-এর প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে রাজশাহী অঞ্চলের উর্ধ্বতন সামরিক-অসামরিক কর্মকর্তাবৃন্দ, জেসিও, অন্যান্য পদবীর সৈনিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ