• সোমবার, ২০ জুলাই ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
  • [gtranslate]

রাজশাহী মেডিক্যাল কলেজে পরীক্ষা দিতে এসে কারাগারে ছাত্রলীগ কর্মী

নিজস্ব প্রতিবেদক / ১০২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪

রাজশাহী মেডিক্যাল কলেজে পরীক্ষা দিতে আসা শিহাব আল রশিদ ওরফে গালিবকে (২৭) নামের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে পিটিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ১০টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজের প্রধান ফটকের সামনে এই ঘটনা ঘটে। মারধরের শিকার শিহাব আল রশিদ ওরফে গালিব রংপুর মেডিকেল কলেজের ছাত্র। তিনি পাবনা সদরের চাকপাইলানপুর গ্রামের হারুন আর রশিদের ছেলে। আগে তিনি রাজশাহী মেডিক্যাল কলেজের ছাত্র ছিলেন। তবে শৃঙ্খলা ভঙ্গের অপরাধে ২০১৭ সালে স্থায়ীভাবে বহিষ্কার হয়ে রংপুর মেডিকেল কলেজে ভর্তি হন। রাজশাহীতে তিনি ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচিত ছিলেন।

রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা জানান, শৃঙ্খলা ভঙ্গের অপরাধ প্রমাণিত হওয়ায় ২০১৭ সালেই রাজশাহী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট থেকে স্থায়ীভাবে বহিষ্কৃত হন ছাত্রলীগ কর্মী শিহাব। পরবর্তীতে তিনি রংপুর মেডিকেল কলেজে ভর্তি হন। সেখান থেকে বৃত্তিমূলক (প্রফ) পরীক্ষা দিতে রাজশাহী মেডিকেল কলেজ কেন্দ্রে আসেন শিহাব। মেডিকেল কলেজের প্রধান ফটকে দেখে শিহাবকে চিনে ফেলেন রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। তখন তারা সেখানে তাকে ধরে মোটরসাইকেলে তুলে বন্ধগেট এলাকায় নিয়ে এসে মারধরের পর পুলিশে সোপর্দ করেন।

নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, আওয়ামী সরকারের পতনের আগে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় থানায় একটি মামলা রয়েছে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শিহাব আল রশিদকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ