• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
  • [gtranslate]

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১২ ও মাদকদ্রব্য উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : / ১৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ২৭ মার্চ, ২০২৩

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে ১২ জনকে আটক করা হয়েছে। রোববার (২৬ মার্চ) নগরীর বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে বোয়ালিয়া থানা-১ , চন্দ্রিমা থানা-১ , মতিহার থানা-২ , কাটাখালী থানা-৩ , শাহমখদুম থানা-১ , এয়ারপোর্ট থানা-২ , পবা থানা-১ ও দামকুড়া থানা-১ জনকে আটক করে। যার মধ্যে ৯ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ২ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে মোট ১২.৬০ গ্রাম হেরোইন উদ্ধার হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ